রাবি রহমতুন্নেছা হলে শিক্ষার্থীদের হল সমাপনী অনুষ্ঠিত

স্মারক ক্রেস্ট প্রদান উপাচার্যের, বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রহমতুন্নেছা হলের শিক্ষার্থীদের ‘হল সমাপনী’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
অনুষ্ঠানে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তাঁরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগাবেন। একই সঙ্গে তাঁদের সফল ভবিষ্যৎ কামনা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম।






