ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া এমপিওভুক্ত শিক্ষকরা পর্যবেক্ষণে, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের দায়িত্ব নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
টুইট ডেস্ক: ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে অভিভাবক, সমাজসেবী ও শিক্ষকদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা সময়মতো শ্রেণিকক্ষে এসে শিক্ষকদের অনুপস্থিত দেখতে পেলে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে পারবে। একইভাবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়েও শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।






