বলিউডে বৈষম্যের বিরুদ্ধে কৃতির সরব প্রতিবাদ

সমান কাজের সমান পারিশ্রমিক চেয়ে মুখ খুললেন রিতি স্যানন।
টুইট প্রতিবেদ:বলিউডের চাকচিক্য আর আলোর ঝলকের আড়ালে লুকিয়ে থাকা বৈষম্যের বাস্তবতা নিয়ে এবার খোলামেলা বক্তব্য দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রিতি স্যানন। নারী ও পুরুষ শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য বা ‘পে ডিসপ্যারিটি’ প্রসঙ্গে তিনি বলেন, এখনও ইন্ডাস্ট্রির বড় অংশ পুরুষতান্ত্রিক মানসিকতায় পরিচালিত হচ্ছে।
সম্প্রতি একটি আন্তর্জাতিক বিনোদন সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি জানান, চলচ্চিত্রের বাজেট কমানোর প্রয়োজন হলে প্রথমেই নারী শিল্পীদের পারিশ্রমিকে কাটছাঁট করা হয়। অথচ পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের পেছনেই বাজেটের বড় অংশ ব্যয় করা হয়। তাঁর ভাষায়, “সমান গুরুত্ব নিয়ে কাজ করলেও নারীদের সম্মান ও পারিশ্রমিকের ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়।”
তিনি আরও বলেন, বৈষম্য শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, আচরণগত দিকেও স্পষ্ট। শুটিং সেটে প্রায়ই নারী শিল্পীদের আগে প্রস্তুত থাকতে বলা হয়, যাতে পুরুষ সহ-অভিনেতাকে অপেক্ষা করতে না হয়। কৃতির মতে, এসব বিষয় অনেক সময় অবচেতনভাবে ঘটলেও এর পেছনে গভীর সামাজিক মানসিকতা কাজ করে।
নিজের ক্যারিয়ারের শুরুর দিকের একটি অভিজ্ঞতা তুলে ধরে কৃতি জানান, একবার তাঁর চেয়ে কম অভিজ্ঞ এক পুরুষ সহ-অভিনেতাকে তাঁর তুলনায় অনেক উন্নত গাড়ি দেওয়া হয়েছিল। তিনি বলেন, সমস্যাটি গাড়ি নিয়ে নয়, বরং সমান মর্যাদা না পাওয়ার অনুভূতি নিয়ে।
বলিউডে নারী শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে এর আগেও প্রিয়াংকা চোপড়া ও কারিনা কাপুর প্রকাশ্যে কথা বলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কৃতিও।
অন্যদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আগামী ১৯ জুন মুক্তি পাচ্ছে তাঁর নতুন রোমান্টিক নাট্যধর্মী চলচ্চিত্র ককতালি ২। ছবিটি পরিচালনা করেছেন হোমি আজানিয়া। এতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন সাহিদ কাপুর ও রাধিকা মাদ্দানা। চলচ্চিত্রটির দৃশ্যধারণ হয়েছে ইতালির সিসিলি ও ভারতের দিল্লিতে।
সবশেষে রিতি সাননকে দেখা গেছে তেরে ইশ্ক ম্যায়নে সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ধানুস। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেলেও কৃতির অভিনয় প্রশংসিত হয়েছিল।
সমান কাজের বিপরীতে সমান পারিশ্রমিক ও মর্যাদার দাবিতে কৃতির এই অবস্থান বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তাঁর এই প্রতিবাদ শিল্পাঙ্গনের দীর্ঘদিনের বৈষম্য বদলে দিতে কতটা ভূমিকা রাখতে পারে।






