রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে শেষ বিদায়

নাচোলে গার্ড অব অনার শেষে কন্যানগর সরকারি গোরস্থানে দাফন
নিজস্ব প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে শেষ বিদায় জানানো হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কন্যানগর রবিউলের চাতালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকোমল চন্দ্র দেবনাথের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
পরে জানাজা শেষে কন্যানগর সরকারি গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা এনামুল হককে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান মোজাম্মেল হক, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আনসার আলীসহ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।






