অক্টোবরে বাড়ছে না জ্বালানি তেলের দাম

ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের বর্তমান দামই বহাল থাকবে
টুইট ডেস্ক: অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ অক্টোবর থেকে ভোক্তা পর্যায়ে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অক্টোবর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
সরকারের সর্বশেষ নির্ধারিত দামে বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অক্টোবর মাসেও এসব জ্বালানি একই দামে পাওয়া যাবে।
এর আগে ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্ধারিত দামই অক্টোবরজুড়ে বহাল থাকবে।






