শাকিরার পক্ষে রায়

কর ফাঁকির অভিযোগ থেকে অব্যাহতি স্প্যানিশ আদালতে
টুইট প্রতিবেদক: স্পেনে দীর্ঘদিনের কর সংক্রান্ত আইনি লড়াইয়ে স্বস্তি পেলেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। দেশটির উচ্চ আদালত তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগে আরোপিত প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরোর জরিমানা বাতিল করেছেন। একইসঙ্গে স্প্যানিশ কর কর্তৃপক্ষকে শাকিরার কাছ থেকে নেওয়া প্রায় ৬ কোটি ইউরো সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ২০১১ সালের কর–সংক্রান্ত বিরোধের জেরে এই অর্থ আদায় করা হয়েছিল। তবে আদালত রায়ে বলেছেন, ওই সময়ে শাকিরাকে স্পেনের কর–বাসিন্দা হিসেবে গণ্য করার মতো পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে পারেনি কর কর্তৃপক্ষ।
স্পেনের আইনে কোনো ব্যক্তিকে কর বাসিন্দা হিসেবে বিবেচনা করতে বছরে অন্তত ১৮৩ দিন দেশটিতে অবস্থান করতে হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে শাকিরা মাত্র ১৬৩ দিন স্পেনে অবস্থান করেছিলেন বলে আদালতে প্রমাণ উপস্থাপিত হয়।
ফলে আদালত সিদ্ধান্তে পৌঁছান যে, ২০১১ সালে স্পেনে পূর্ণাঙ্গ কর প্রদানের বাধ্যবাধকতার আওতায় ছিলেন না এই সংগীতশিল্পী।
রায়টি গত এপ্রিলের মাঝামাঝি দেওয়া হলেও সোমবার তা গণমাধ্যমে প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে শাকিরা দাবি করে আসছিলেন, তিনি ওই সময় স্পেনের বৈধ কর–বাসিন্দা ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
শাকিরার আইনজীবী হোসে লুইস প্রাদা এক বিবৃতিতে বলেন, “আট বছরের দীর্ঘ ভোগান্তির পর এই সিদ্ধান্ত এসেছে। এটি প্রশাসনিক প্রক্রিয়ার সীমাবদ্ধতাও সামনে এনেছে।”
উল্লেখ্য, শাকিরার সাবেক স্বামী ও এফ সি বার্সেলোনা–এর সাবেক তারকা জেরার্ড পিকে ও অতীতে স্পেনে কর
জালিয়াতির অভিযোগে মামলার মুখোমুখি হয়েছিলেন। পরে ২০২১ সালে তিনি অভিযোগ থেকে অব্যাহতি






