রাজশাহীতে ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত

দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
রাজশাহী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজশাহীর নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মিলনমেলায় সারাদেশ থেকে দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠান উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রাজশাহী বিমানবন্দর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা। এতে ১৯৮৬ ব্যাচের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ড. গাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মোশারফ আলী খান, কেন্দ্রীয় সংগঠক গাজী মাহমুদ কামাল এবং অনুষ্ঠানের আয়োজক ফিরোজ আহমেদসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা পুরোনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি বন্ধুত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
ভিডিও ও তথ্য: সুজা উদ্দীন ছোটন, এটিএন বাংলা, রাজশাহী।






