মানবসেবায় বিশ্বভ্রমণে বান্দরবানের অংচিং নু মারমা

ভারত, নেপাল ও থাইল্যান্ড সফর; ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়।
বান্দরবান থেকে, অসীম রায় (অশ্বিনী): মানুষের জন্য মানুষ—এই মানবিক দর্শনকে ধারণ করে মানবসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের পরিচালক অংচিং নু মারমা।
মানবিক মূল্যবোধ ও বৌদ্ধ ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে তিনি ভারত, নেপাল ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। এসব সফরে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মীয় অনুশীলনকারীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন তিনি।
অংচিং নু মারমার মতে, মানুষের মধ্যে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হওয়া প্রয়োজন। ধর্ম-বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ থাকা উচিত নয়। প্রত্যেক ধর্মের প্রতি সম্মান প্রদর্শন এবং মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানোই মানবিক সমাজ গঠনের মূল ভিত্তি।
তিনি মনে করেন, মানুষের জন্য মানুষ—এই চিন্তাধারাকে ধারণ করে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। মানবসেবা কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি কিংবা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র মানবজাতির কল্যাণের সঙ্গে সম্পৃক্ত।
বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের মাধ্যমে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন অংচিং নু মারমা। দেশ-বিদেশের মানবিক ও সচেতন মানুষকে একত্র করে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সেবার মনোভাব নিয়ে একটি মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চান তিনি।
অংচিং নু মারমা বিশ্বাস করেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতাই সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করতে পারে। মানবসেবা এবং ধর্মীয় সম্প্রীতির এই বার্তা ছড়িয়ে দিয়ে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনকে আরও এগিয়ে নেওয়াই তাঁর প্রত্যাশা।
তাঁর মানবিক দর্শনের মূল কথা—ধর্ম যার যার, মানবতা সবার। হিংসা-বিদ্বেষ ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির সমাজ গড়ে তোলা।






