ঢাকাসহ ৭ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি

টুইট ডেস্ক: জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ দেশের সাতটি জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি মোতায়েন করা জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পরিস্থিতির ওপর এ নজরদারি অব্যাহত রয়েছে।

সূত্র: বিজিবি সদর দপ্তর