বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সম্পাদক বাসু দাশ

১১ সদস্যের নতুন কমিটি গঠন, কোষাধ্যক্ষ সুফল চাকমা

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ১১ সদস্যবিশিষ্ট ‘বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক যুগান্তরের বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারকে সভাপতি, দৈনিক আজকের পত্রিকা ও ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এস বাসু দাশকে সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বান্দরবান জেলা প্রতিনিধি সুফল চাকমাকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জেলার জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সাবেক আহ্বায়ক বাদশা মিয়া মাস্টার। সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সদস্যসচিব মিনারুল হক। পরে তিনি ১১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাছিরুল আলম, সহসভাপতি মোজাম্মেল হক লিটন, সাবেক সভাপতি মিলন চক্রবর্তী, সাবেক সহসভাপতি এম এ হাকিম চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনএ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত, কোষাধ্যক্ষ মো. ইসহাক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচ এম সম্রাট ও সাধারণ সম্পাদক জহির রায়হানসহ জেলার জ্যেষ্ঠ সাংবাদিকরা।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বান্দরবানের সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও পেশাগত স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।