কানাডা হাইকমিশনে চাকরি, বেতন ১০ লাখের বেশি

ঢাকায় এক পদে নিয়োগ, আবেদন করার সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত।
টুইট প্রতিবেদক: ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি কমন সার্ভিসেস ক্লার্ক পদে একজন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থী বছরে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা বেতন ছাড়াও পাবেন বিভিন্ন সুযোগ-সুবিধা।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কানাডা হাইকমিশন
পদের নাম: কমন সার্ভিসেস ক্লার্ক
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সাধারণ দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অফিসের প্রশাসনিক দায়িত্ব পালনে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও কর্মঘণ্টা
এটি পূর্ণকালীন চাকরি। সপ্তাহে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে। তবে প্রয়োজনে স্বল্প নোটিশে অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। কর্মস্থল হবে ঢাকায় অবস্থিত কানাডা হাইকমিশনের কার্যালয়। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীর বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ৩৫১ টাকা। এ বেতন অপরিবর্তনীয়। পাশাপাশি বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে নিচের লিংকে প্রবেশ করতে হবে।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: https://bdjobs.com/h/details/1554014?ln=1
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।
যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।






