ব্র্যাকে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৫ নভেম্বর

স্নাতক বা স্নাতকোত্তর পাসেই আবেদনের সুযোগ, কর্মস্থল ঢাকা ও বগুড়া।

টুইট প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাক একাডেমিতে শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
পদের নাম: শিক্ষক—ব্র্যাক একাডেমি।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক ব্যবহার, এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকতে হবে। শ্রেণিকক্ষ পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তোলার সক্ষমতাও প্রয়োজন।
চাকরির ধরন: পূর্ণকালীন।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: বগুড়া ও ঢাকা (দক্ষিণখান)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে ভিজিট

করুন—
আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২৬।
আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1554158?ln=1
যোগ্যতা পূরণকারী আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।