দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানে বাগমারায় যুবদলের বিক্ষোভ

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বানে বাগমারায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : দেশকে অস্থিতিশীল করার অভিযোগে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রাজশাহীর বাগমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সদস্যসচিব রেজাউল করিম টুটুল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে ভবানীগঞ্জ পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপস্থিত ছিলেন। বাগমারা উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মালেক মানিকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে উপজেলা ও ভবানীগঞ্জ পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান।