বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাঁদের সফরসঙ্গীদের সম্মানে এ স্বাগত প্রাতরাশের আয়োজন করা হয়।