‘ভণ্ড হুজুর’ মন্তব্যে নতুন আলোচনা

ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নেটদুনিয়ায় চলছে জল্পনা।
টুইট প্রতিবেদক: ছোট পর্দার পরিচিত অভিনেত্রী ও মডেল মারিয়া মিম সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি।
এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক নেটিজেন ধারণা করছেন, মিম হয়তো তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমান–কেই উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রী সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।
সম্প্রতি সিদ্দিকুর রহমানের জীবনযাত্রায় পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসে। গত বছর কারাগারে যাওয়ার পর তিনি ধর্মীয় অনুশীলনের দিকে ঝুঁকেছেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। সেই প্রেক্ষাপট থেকেই মিমের পোস্টকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
এর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক স্বামী সম্পর্কে প্রশ্ন করা হলে মারিয়া মিমকে বিরক্ত প্রতিক্রিয়া দেখাতেও দেখা যায়। ওই ঘটনার পর থেকেই দুজনকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছিল।
উল্লেখ্য, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্রসন্তান আরশ হোসেন। তবে দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালের শেষ দিকে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে এই দম্পতির।
এরপর দুজনের কেউই নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে প্রকাশ্যে জানা যায়নি।






