কানে বিশ্ব সিনেমার মহাযজ্ঞ

জমকালো আয়োজনে শুরু হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
টুইট প্রতিবেদক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফ্লিম ফ্লেসটিভালের ৭৯তম আয়োজন শুরু হয়েছে ফ্রান্সের মনোরম শহর ক্যাননেস । বিশ্বজুড়ে চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, প্রযোজক ও সিনেমাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে এবারের উৎসব।
ষলালগালিচার চাকচিক্য, নতুন চলচ্চিত্রের প্রদর্শনী এবং আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিতে ইতোমধ্যেই উৎসব ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
ফিলিংস স্যাঋভাদুর এবারের উৎসবের উদ্বোধন হয়েছে ফরাসি নির্মাতা পিরেরি স্যালভাদুরি, পরিচালিত চলচ্চিত্র দ্য ইলেকট্রিক কিস প্রদর্শনের মাধ্যমে। একই সঙ্গে আজীবন সম্মাননা ‘অনারারি পাম দ’ অর’ পাচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেত্রী বারব্রা ট্রেইস্যান্ড।
এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২২টি চলচ্চিত্র। বিশেষ করে এশিয়া ও ইউরোপের নির্মাতাদের শক্তিশালী উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার নির্মাতা না হং-জিনের হোপ এবং ইরানের খ্যাতিমান পরিচালক আসগর ফরহাদির প্যারালাল টেলস ইতোমধ্যেই সমালোচক ও দর্শকদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
এ ছাড়া আলোচনায় রয়েছে মার্কিন নির্মাতা জেস গ্রের পেপার টাইগার, স্প্যানিশ পরিচালক পেড্রো অলমোদভারের, আমার্গা নাভিদাদ, জাপানের হিরোকাজু করে-এদা পরিচালিত শিপ ইন দ্য বক্স এবং রাইসুকি হামাগুচির,অল অব আ সাডেন।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবকে ঘিরে হলিউডি বড় বাজেটের চলচ্চিত্রের উপস্থিতি বাড়লেও এবার বড় কোনো মার্কিন স্টুডিও তাদের ব্লকবাস্টার নিয়ে হাজির হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণায় ঝুঁকে পড়া, ব্যয় সংকোচন নীতি এবং কানের কঠোর সমালোচনামূলক মূল্যায়নকে ভয় পাওয়াই এর প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আগামী কয়েকদিন বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে কান। নতুন চলচ্চিত্র, আন্তর্জাতিক পুরস্কার এবং তারকাদের উপস্থিতিতে এবারের আসর বিশ্ব সিনেমাপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের এক মহোৎসব।






