সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে একটি চক্র: রিজভী

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সমন্বিত উদ্যোগের কথা জানালেন বিএনপির এই নেতা
নিজস্ব প্রতিবেদক: দেশে ও বিদেশে অবস্থানকারী একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আসন্ন দুর্গাপূজায় এ ধরনের তৎপরতা প্রতিহত করতে নিরাপত্তা জোরদারে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্যাপন কমিটিগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার বিষয়েও নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নবাবগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস উল্লেখযোগ্য। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এর আগেও কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেন রিজভী। আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শিক্ষার বিকল্প নেই। ন্যূনতম শিক্ষা অর্জন করতে না পারলে মানুষ বঞ্চনা ও প্রতারণার শিকার হতে পারে। সর্বজনীন শিক্ষা মানুষের জন্মগত অধিকার উল্লেখ করে তিনি শিক্ষার প্রসারে ভূমিকা রাখাকে মহৎ কাজ বলে অভিহিত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনকে অর্থবহ করতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চাও জরুরি। সুস্থ জীবন গড়তে শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রাধেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম, আবু শফিক খন্দ






