পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর

দুর্গম জনপদে আগাম সতর্কবার্তা পৌঁছানো, সুপেয় পানি নিশ্চিত ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো এবং দুর্গম এলাকার মানুষের কাছে সময়মতো আগাম সতর্কবার্তা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু, এমপি। শুধু সতর্কবার্তা তৈরি করাই যথেষ্ট নয়, তা যেন সহজ ভাষায় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের কাছে পৌঁছায়, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল আমারির ইডেন গার্ডেন বলরুমে ‘সুরক্ষা (SURAKKHA)’ প্রকল্পের জাতীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আগাম সতর্কবার্তার পাশাপাশি স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও প্রকৃতির সহনশ