সেরাটা দেওয়ার লড়াইয়ে ফারিয়া

তারকাখ্যাতির আড়ালের প্রতিদিনের সংগ্রামের কথা জানালেন অভিনেত্রী।
টুইট প্রতিবেদক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেছেন, জীবনে সাফল্য অর্জনে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অভিনয়, উপস্থাপনা ও সংগীত,সব ক্ষেত্রেই নিজের অবস্থান তৈরি করতে তাকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ফারিয়া বলেন, শিক্ষাজীবনেও তিনি অনেক পরিশ্রম করতেন, কিন্তু কখনো প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় হতে পারেননি। এ নিয়ে হতাশ হলে তার মা তাকে বলেছিলেন,নিয়মিত চর্চা ও কঠোর পরিশ্রমই মানুষকে এগিয়ে নেয়।
অভিনেত্রীর ভাষ্য, এখন পর্যন্ত তিনি ২৩টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, সাত-আটটি গান প্রকাশ করেছেন এবং দেশ-বিদেশে সাড়ে পাঁচশোর বেশি মঞ্চে অংশ নিয়েছেন।
তবুও প্রতিবার ক্যামেরা বা মঞ্চের সামনে দাঁড়ালে তার মধ্যে নতুন করে উদ্বেগ ও শঙ্কা কাজ করে।
তার মতে, শোবিজ অঙ্গন বাইরে থেকে যতটা চাকচিক্যময় মনে হয়, বাস্তবে ততটাই প্রতিযোগিতাপূর্ণ। প্রতিদিন নিজেকে সেরা অবস্থানে রাখতে হয়,দেখতে, বলতে ও পারফরম্যান্সে।
সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, সামান্য পরিবর্তন বা ভুল মন্তব্য নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তারকাদের।
তাই নিজের সেরাটা দেওয়ার বাইরে তাদের আর কোনো পথ খোলা থাকে না।






