বাংলাদেশে একই দিনে মুক্তি ‘মাইকেল’

পপসম্রাট মাইকেল জ্যাকসন জীবনভিত্তিক বায়োপিক ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা, ঢাকার প্রেক্ষাগৃহেও একযোগে প্রদর্শন
টুইট ডেস্ক: মার্কিন পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীতযাত্রা নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ আজ (শুক্রবার) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে।
একই দিনে বাংলাদেশের দর্শকরাও ছবিটি বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন,রাজধানীর প্রেক্ষাগৃহ ষ্টার সিনেপ্লেক্সে এ সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে।
চলচ্চিত্রটিতে কিংবদন্তি এই শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাপার জ্যাকসন, যা ছবিটিকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়েছে।
পাশাপাশ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মাইলস টেলার, কোমম্যান ডোমিনো, কাট গ্রাহাম।
২০০৯ সালে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন। তবে মৃত্যুর দেড় দশক পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বৈশ্বিক সংগীতমাধ্যমগুলোতে এখনও প্রতি মাসে কোটি কোটি শ্রোতা তার গান শোনেন,যা তার সাংস্কৃতিক প্রভাবের স্থায়িত্বকে নতুন করে প্রমাণ করে।
ছবিটি পরিচালনা করেছেন এ্যান্টনিই ফুকুয়া। এতে জ্যাকসন ফাইভ ব্যান্ডের কণ্ঠশিল্পী হিসেবে শৈশবের যাত্রা থেকে শুরু করে এককভাবে বিশ্বসংগীতের শীর্ষ তারকা হয়ে ওঠার পূর্ণাঙ্গ গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার ক্যারিয়ারের অজানা অধ্যায় ও স্মরণীয় মঞ্চ পরিবেশনাগুলোও চলচ্চিত্রে স্থান পেয়েছে।
গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ট্রেলারটি মুক্তির প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই কয়েক মিলিয়ন দর্শক দেখেন, যা ছবিটির প্রতি বৈশ্বিক আগ্রহের ইঙ্গিত দেয়।
বিশ্লেষকদের ধারণা, নস্টালজিয়া ও সংগীতনির্ভর কনটেন্টের শক্তির কারণে ‘মাইকেল’ বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে।
বাংলাদেশে আন্তর্জাতিক মানের সিনেমা একযোগে মুক্তির প্রবণতা বাড়ছে,‘মাইকেল’ তার সাম্প্রতিক উদাহরণ। এতে দেশীয় দর্শকদের বিশ্বমানের কনটেন্ট দেখার সুযোগ যেমন বাড়ছে, তেমনি প্রেক্ষাগৃহ ব্যবসাও নতুন গতি পাচ্ছে।






