পূর্ণমিলনীতে ঐক্যের বার্তা

রাজশাহীতে মহিলা দলের প্রাণবন্ত আয়োজন, সাংগঠনিক শক্তি বাড়াতে অঙ্গীকার।

টুইট ডেস্ক: রাজশাহী, ১০ এপ্রিল ২০২৬: রাজশাহী মহানগর মহিলা  উদ্যোগে এক উৎসবমুখর পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নগরীর বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এছাড়াও মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, মুক্তার হোসেন মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সঞ্চালনায় আয়োজিত এই পূর্ণমিলনীতে যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, ক্রীড়া সম্পাদক বিথি এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করাই এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পূর্ণমিলনীতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত, আন্তরিক ও সংগঠনের

প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার এক অনন্য মিলনমেলা।
প্রতিবেদক: মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী।