ঈদুল আজহায় ৬ দিনের ছুটি অনুমোদন আমিরাতে

সম্ভাব্য ২৬–৩১ মে ছুটি, চাঁদ দেখার ওপর নির্ভর চূড়ান্ত সিদ্ধান্ত। 

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা। সম্ভাব্য তারিখ ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমস।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। সেই হিসেবে ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগের দিন পালিত হবে আরাফাত দিবস, যা হজের মূল আনুষ্ঠানিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

এর পরদিন ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। এই সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ২৬ মে হজের দিন এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে।
দেশটিতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার হওয়ায় ৩০ ও ৩১ মে যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয় দিন। ফলে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি উপভোগ করবেন দেশটির বাসিন্দারা।

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ক্যালেন্ডারের কারণে আগাম সম্ভাব্য তারিখ ধরে ছুটি ঘোষণা একটি প্রচলিত প্রশাসনিক কৌশল। এতে নাগরিকদের ভ্রমণ ও পারিবারিক পরিকল্পনা সহজ হয়, একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের কার্যক্রম সমন্বয়েও সুবিধা তৈরি হ।