রাজশাহীতে বুমার্স ৯৮-এর জমকালো মিলনমেলা অনুষ্ঠিত

বন্ধুত্ব, স্মৃতি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত আরডিএ পার্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে এসএসসি ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বুমার্স ৯৮’-এর জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজশাহীর ভদ্রা এলাকায় আরডিএ পার্কে আয়োজিত এ মিলনমেলায় বন্ধুত্ব, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

রাজশাহী বিভাগের ১৯৯৮ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন রাজশাহী বুমার্সের সদস্য ও সিদ্দীকিয়া বস্ত্রালয়ের স্বত্বাধিকারী এসএম হাফিজুর রহমান, সিটিগোল্ড সেন্টার রাজশাহীর স্বত্বাধিকারী মাহমুদ হাসান লিপনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সম্মাননা স্মারক প্রদান পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন রাজশাহীর জনপ্রিয় কণ্ঠশিল্পী সুরাইয়া পারভিন লুবনা এবং ঢাকা থেকে আগত নাইন্টিএইট অ্যাকুস্টিক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী আবু ওবায়দা সাব্বির।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী বুমার্সের ম্যানেজার খন্দকার মোনাসিব ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে আরডিএ চেয়ারম্যান রাজশাহীকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।