সৌদি আরবের উদ্দেশে পাকিস্তানি সেনাদল, বিদায় অনুষ্ঠানে খাজা আসিফ

সম্মত চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোয় সৌদি আরবে দায়িত্ব পালন করবে পাকিস্তানি সেনাদল; মোতায়েনকে দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রতিফলন বলছে আইএসপিআর।

বিশ্ব ডেস্ক: সৌদি আরবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে পাকিস্তানি সেনাদলের সদস্যরা দেশ ছাড়ছেন। এ উপলক্ষে সেনাদলের সম্মানে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজের প্রকাশিত তথ্য ও দেশটির সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর বরাতে জানানো হয়, গতকাল সৌদি আরবগামী সেনাদলের সম্মানে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. রাজিহ তামি আল-বাকমি, পাকিস্তানের চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল উমর আহমেদ বুখারি এবং লাহোর কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ উমর বশির উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, সৌদি আরবে পাকিস্তানি সেনাদলের মোতায়েন দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন। সম্মত চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার কাঠামোর আওতায় সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবে পাকিস্তানি সেনাদল।

এই মোতায়েনের লক্ষ্য সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করা এবং দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও দুই পবিত্র মসজিদের পবিত্রতা রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা।