সপ্তাহে দুই দিন ছুটিসহ নগদে চাকরি, রয়েছে বিমা ও প্রভিডেন্ট ফান্ড

সিনিয়র এক্সিকিউটিভ ও এক্সিকিউটিভ পদে নিয়োগ; আবেদন করা যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ।
টুইট প্রতিবেদক: মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রাইসিং অ্যান্ড বিজনেস প্ল্যানিং বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৯ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর ২০২৬।
নিয়োগপ্রাপ্তদের জন্য আকর্ষণীয় বেতনসহ রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, স্বাস্থ্য ও চিকিৎসাবিমা এবং বছরে দুইবার উৎসব বোনাস। প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: প্রাইসিং অ্যান্ড বিজনেস প্ল্যানিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন।
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং টেলিযোগাযোগ খাতে কাজের দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোসফট এক্সেলে দক্ষতা থাকা আবশ্যক।
এ পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন।
আবেদনের লিংক: https://bdjobs.com/h/details/1560634?ln=1
আবেদন শুরুর তারিখ: ২৯ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৫ ডিসেম্বর ২০২৬।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন
করার পরামর্শ দেওয়া হয়েছে।






