ব্র্যাক ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত

চট্টগ্রাম ও কক্সবাজারে কর্মস্থল, প্রয়োজন আট বছরের অভিজ্ঞতা।
টুইট প্রতিবেদক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ- প্রতিষ্ঠান: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদ: ব্রাঞ্চ ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি কাজের দক্ষতা এবং কমপক্ষে আট বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীদের কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। এ ছাড়া স্থানীয় ব্যাংকিং আইন, বিধিবিধান এবং হস্তান্তরযোগ্য দলিল আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনের যোগ্যতা
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীদের আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।






