অধ্যক্ষ সম্মিলনে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেন সম্মিলনে।

টুইট ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সম্মিলনে দেশের ৬৪ জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং সময়োপযোগী শিক্ষা কার্যক্রম গড়ে তোলার বিষয়ে এ আয়োজনকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে