সংসদ সদস্যদের নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরজাতীয় সংসদের বৈঠকে দলের নেতাকর্মীদের পাশে থাকা ও উন্নয়নমূলক কাজ তদারকির তাগিদ।

টুইট ডেস্ক: দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের পাশে দাঁড়ানোর এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সংসদীয় বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে আসন্ন জাতীয় দিবস ও দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে রয়েছে— আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষে যথাযথ কর্মসূচি গ্রহণ করা।

পাশাপাশি, নিজ নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজ তদারক করা, স্থানীয় নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার জন্য সংসদ সদস্যদের প্রতি জোরালো তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।