দুর্গাপুরে জিও-এনজিও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উন্নয়ন কার্যক্রম গতিশীল ও জনমুখী করতে সমন্বয়, অ্যাডভোকেসি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার (জিও-এনজিও) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি হলরুমে অ্যাডভোকেসি, লবিং ও নেটওয়ার্কিং বিষয়ে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান শেখ, জুনিয়র কৃষি কর্মকর্তা (আইডিএফ) শফিকুল ইসলাম এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া কারিতাস রাজশাহী অঞ্চলের টিসিআরপি প্রকল্পের ফিল্ড অ্যানিমেটর আনন্দ শিমন খাঁ ও আঞ্চলিক অ্যানিমেটর লিনা বিশ্বাস, কারিতাসের আলোকিত শিশু কর্মসূচির কর্মকর্তা র্যান্সি রুথ হাঁসদা, ব্র্যাকের জেলা সহ-সমন্বয়ক ফারজানা পারভীন, খান ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা শিরিনা আক্তার, শতফুল বাংলাদেশের প্রকল্প সমন্বয়ক শরীফুজ্জামান ও দুর্গাপুর শাখার ব্যবস্থাপক লাভলী খাতুন, সেতু ফাউন্ডেশনের বিএম ইমেমুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের এসি সবুজ হোসেন, ডাসকো ফাউন্ডেশনের এএইচপি সরিফুল ইসলাম, সার্ডের প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম, গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক ইজাজ হোসেন, পিডিএলের শাখা ব্যবস্থাপক আশরাফুজ্জামান, ব্র্যাকের কর্মসূচি কর্মকর্তা শাহাজাদী পারভীন ও কর্মসূচি সংগঠক আরাফাত আহম্মেদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার উন্নয়ন কার্যক্রমে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






