জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সভা মঙ্গলবার

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি, চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান।
টুইট প্রতিবেদক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের তারিখ নির্ধারণে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভায় দেশের আকাশে পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে মাসটির তারিখ নির্ধারণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতেই ১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের সূচনার তারিখ নির্ধারিত হবে।






