বিজিবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশজুড়ে সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ব্যাটালিয়নে নানা কর্মসূচি

টুইট ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা এবং সম্মিলিত দায়িত্ববোধকে ধারণ করে দিবসটি উপলক্ষে বিজিবি সদর দপ্তরসহ দেশের সব রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ব্যাটালিয়নে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বিজিবি সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাতসহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজিবি সদর দপ্তরের পাশাপাশি দেশের সব বিজিবি রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান ও ব্যাটালিয়নেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, বিশেষ দরবার এবং মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।

দিবসটি পালনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।