রাজশাহীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ছাত্রদল নেতার শোডাউন

বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির র‍্যালিতে ছাত্রদল নেতা শাফায়েত শাহী।

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে বিএনপি আয়োজিত র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত আহমেদ শাহী।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজশাহীর সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এ ছাড়া মহানগর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শাফায়েত আহমেদ শাহী তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দিবসটি পালন করেন।

তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি র‍্যালিতে বাড়তি প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।