রাজশাহী রেঞ্জের বিদায়ী ডিআইজি ও পুনাক উপদেষ্টাকে সংবর্ধনা

কর্মজীবনের অবদান স্মরণ করে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান; উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনারসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেঞ্জের বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম এবং পুনাকের উপদেষ্টা মিসেস শামীম আরা হকের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
তিনি রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং পুনাকের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
এ সময় তাঁদের কর্মজীবনের বিভিন্ন অবদান ও স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি তাঁদের পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার, সিরাজগঞ্জ মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) বলেন, বিদায়ী ডিআইজির দিকনির্দেশনা ও নেতৃত্বে রাজশাহী রেঞ্জের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
পুলিশ সুপার, নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিদায়ী ডিআইজির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম বলেন, বিদায়ী ডিআইজির পেশাদারিত্ব, দূরদর্শিতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী; পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় ও রাজশাহী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।







