লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

উপজেলা কমিটিতে ১৫১ ও পৌর কমিটিতে ১০১ সদস্য; সভাপতি নুরুন নবী মহসিন ও মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ও নেওয়াজ শরীফ

টুইট ডেস্ক: কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন নুরুন নবী মহসিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাখাওয়াত হোসেন। অন্যদিকে, পৌরসভা ছাত্রদলের সভাপতি হয়েছেন মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ শরীফ।

বুধবার (১৪ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে পৃথক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী, উপজেলা ছাত্রদলের কমিটিতে ১৫১ জন এবং পৌরসভা ছাত্রদলের কমিটিতে ১০১ জন সদস্য রয়েছেন।

উপজেলা ছাত্রদলের সহসভাপতি হয়েছেন জামাল হোসেন, রেজাউল করিম ও ওমর ফারুক। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন জাকির হোসেন ও সাইফুল আলম। সহসম্পাদক হয়েছেন মহিন উদ্দিন ও আল আমিন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহফুজর রহমান অপু, আলা উদ্দিন (অমি) ও সমুনকে।

এ ছাড়া প্রচার সম্পাদক শাহাদাত হোসেন ও জুয়েল মজুমদার, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ও সৌরভুল ইসলাম রাশেদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন ইমন হোসেন বাবু ও ইলিয়াছ হোসেন। ক্রীড়া, ধর্মবিষয়ক, ছাত্রীবিষয়ক, সাহিত্য ও প্রকাশনা, আপ্যায়ন, সমাজকল্যাণ, আইন, স্কুল, পাঠাগার, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও পাঠক্রম, যোগাযোগ, সাংস্কৃতিক এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদেও একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৌরসভা ছাত্রদলের সহসভাপতি হয়েছেন তারেক আজিজ, প্রকৌশলী তানকির ও নাছিম আহমেদ রিড। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন মিরাজুল ইসলাম বাবু ও শামীম হোসেন। সহসম্পাদক হয়েছেন সাইফুল ইসলাম ও রাসেল হোসেন। প্রচার সম্পাদক করা হয়েছে এনায়েত উল্যাহ ও আনিসুর রহমান শিপনকে।

পৌর কমিটিতে মোস্তাকিমুর রহমান রাফি ও আব্দুল্লাহ আল ফয়সাল দপ্তর সম্পাদক এবং আব্দুর রহমান মুন্না ও মেহেদী হাসান বাবলু কোষাধ্যক্ষ হয়েছেন। এ ছাড়া ক্রীড়া, ধর্মবিষয়ক, ছাত্রীবিষয়ক, সাহিত্য ও প্রকাশনা, আপ্যায়ন, সমাজকল্যাণ, আইন, স্কুল, পাঠাগার, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও পাঠচক্র, যোগাযোগ, সাংস্কৃতিক এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদল সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পাশাপাশি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। নতুন কমিটির নেতারা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৫ সালে আহ্বায়ক কমিটি গঠনের পর দীর্ঘ ১৭ বছর বিরতি দিয়ে এবার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের অভিনন্দন জানাতে দেখা গেছে।