তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি তারাগঞ্জ উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌপথী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভ, সাবেক নেতা মোস্তাফিজুর রহমান রুবেল এবং ছাত্রনেতা মেজবা, মাসুদ ও আলামিন।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।






