দু-একটি অঘটনে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকেও একইভাবে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে মন্তব্য জামায়াত আমিরের

টুইট ডেস্ক: দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, দু-একটি অঘটনকে কেন্দ্র করে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকেও অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।

তিনি এ ধরনের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আলেম সমাজ ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিয়ে সামগ্রিকভাবে বিবেচনার আহ্বান জানান।