ভাঙ্গায় খাদে যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

ঢাকা থেকে ছেড়ে আসা ‘আল বোখরা’ পরিবহনের বাস দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে
টুইট ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস। দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সোয়াদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত বাসটি ‘আল বোখরা’ পরিবহনের বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানতে প্রশাসনের পক্ষ থেকে কাজ চলছে।






