শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহাদাতবার্ষিকীতে জিয়া উদ্যানে ফুলেল শ্রদ্ধা নিবেদন

টুইট ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়া–র সমাধিস্থলে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় দলীয় নেতাকর্মী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে।