পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহার চেক বিতরণ করলেন প্রধানমন্ত্রী

পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহার চেক বিতরণ। দেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদুল আজহার ‘ঈদ বোনাস’ হস্তান্তর।
টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা হিসেবে ‘ঈদ বোনাস’ এর চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে গৃহীত ভবিষ্যৎ উদ্যোগ সম্পর্কে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্ধারিত আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশন এর প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি রাজশাহীবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মীর শাহে আলমসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকগণ।
আয়োজকরা জানান, ঈদ উপলক্ষে নগর পরিচ্ছন্নতা কর্মীদের আর্থিক সহায়তা প্রদান তাদের জীবনমান উন্নয়ন ও কর্মপ্রেরণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






