মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন

প্রধান অতিথি হিসেবে শুভ সূচনা করলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর মীরের চক জামে মসজিদের বেজ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটির শুভ সূচনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় অবকাঠামো সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় জনগণের ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

স্থানীয়দের মতে, মীরের চক জামে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।