রণবীর-দীপিকার সংসারে ফের ভাঙনের গুঞ্জন

সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিতে তোলপাড়; ঘনিষ্ঠদের ভাষ্য—“সম্পর্কে কোনো সংকট নেই”।

 

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রানভির সিং ও ডিপিকা পাদুকা কে ঘিরে আবারও সংসার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিনের প্রেম ও প্রায় আট বছরের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে সামাজিক মাধ্যমের একটি ভাইরাল পোস্ট।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে,দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে, যা নাকি চরম পর্যায়ে পৌঁছেছে।

এমনকি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই আইনি বিচ্ছেদের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

যদিও এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

এই গুঞ্জনের প্রভাব পড়েছে ভক্তদের মধ্যেও। দম্পতির কন্যা দুয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।

তবে বিষয়টি নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য দেননি রণবীর বা দীপিকা।

এদিকে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর অভিনীত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের সময় দীপিকার নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে।

চলচ্চিত্রের প্রিমিয়ারে তার অনুপস্থিতি জল্পনাকে আরও উসকে দেয়। যদিও পরবর্তীতে দীপিকা জানান, তিনি সিনেমাটি আগেই দেখেছেন।

দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র অবশ্য এসব গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে, সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং এ ধরনের গুজব নতুন নয়।

উল্লেখ্য, ২০২৪ সালেও একই ধরনের খবর ছড়ালে তা সরাসরি নাকচ করেছিলেন রণবীর নিজেই।

বিশ্লেষকরা বলছেন, গ্ল্যামার জগতে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব প্রায়শই বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব পায়।

তাই যাচাইবিহীন তথ্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করাই যৌক্তিক।

সব মিলিয়ে, ‘বাজিরাও-মাস্তানি’খ্যাত এই জুটির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, বাস্তব চিত্র জানতে এখনো অপেক্ষাই একমাত্র ভরসা।