রাজশাহী সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রক্তকেন্দ্রের কার্যক্রম, নতুন ব্যাংক হিসাব, জমি বরাদ্দ, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও যুব রেড ক্রিসেন্টের শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাজশাহী রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের কমিটি গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় রাজশাহী সিটি ইউনিটের নামে ‘ডিসেন্ট্রালাইজড ফান্ড’ শীর্ষক নতুন ব্যাংক হিসাব খোলা ও তহবিল ব্যবস্থাপনা, জমি বরাদ্দ এবং বার্ষিক সাধারণ সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা কমিটি গঠন, সহশিক্ষা কার্যক্রম, যুব রেড ক্রিসেন্টের শৃঙ্খলা এবং রেস প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, সদস্য ডা. মো. ওয়াসীম হোসেন, অ্যাডভোকেট জমসেদ আলী, সদিদ মো. সদরুল্লাহ, ডা. নাজিব ওয়াদুদ, অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।






