সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী যুবদলের উদ্যোগ

প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারার বিতরণ ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাজশাহীতে শিক্ষার্থীদের মধ্যে ফলজ বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর যুবদল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর ১ নম্বর ওয়ার্ডের পীর সাহেবপাড়া এলাকার প্লেজার কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মোহন আলী ও আখলেছুর রহমান সাজিম।

এ ছাড়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়াসিম জাভেদ টিংকু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর কাদের স্বপন, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সদস্যসচিব মো. আল ফেরদৌস জিন্নাহসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্লেজার কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও অংশ নেন। সার্বিক সহযোগিতা করেন ১ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের যুগ্ম আহ্বায়ক জাদিদ রাহাত দ্বীপ।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।