নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

বহুপাক্ষিকতার সংকট মোকাবিলায় সাহসী নেতৃত্ব ও জাতিসংঘ সংস্কারের ওপর গুরুত্ব
টুইট ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডের সঙ্গে বৈঠক করেছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খলিলুর রহমান জানান, বৈঠকে বহুপাক্ষিকতার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশ্ব এখন বহুপাক্ষিকতার একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ ও সদস্যরাষ্ট্রগুলোকে সাহসী নেতৃত্ব ও সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
জাতিসংঘ সনদে সন্নিবেশিত মৌলিক মূল্যবোধ সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র: ড. খলিলুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।






