একনেকে ইলেকট্রিক ট্রেন ও তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ২০৩১ সালে ইলেকট্রিক ট্রেন চালুর লক্ষ্য, তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা
টুইট ডেস্ক: নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি রাজধানীর যানজট কমাতে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ইলেকট্রিক ট্রেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্রেন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একনেকের অনুমোদন পাওয়া তিনটি মেট্রোরেল প্রকল্প হলো এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ উত্তর রুট। সংশ্লিষ্টদের হিসাবে, এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ প্রকল্পের মোট দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। এর আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ উত্তর রুটে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ দক্ষিণ রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ উত্তর রুটের প্রকল্পে ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে এমআরটি লাইন-৫ দক্ষিণ রুট প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের উদ






