পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান মোদির

‘অন্তহীন যুদ্ধ থেকে সরে আসতে হবে’, জবাবে রুশ প্রেসিডেন্ট বললেন, ‘আমরা সেদিকেই এগোচ্ছি’
টুইট ডেস্ক: ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।’ জবাবে পুতিন জানিয়েছেন, রাশিয়া সেই দিকেই এগোচ্ছে।
সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে মোদি ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেন, যুদ্ধের কারণে মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পেছনের দিকে নিয়ে যায়। অন্যদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানবতার মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করে।
তিনি বলেন, যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলমান সংঘাত থেকে বেরিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
মোদির বক্তব্যের জবাবে পুতিন বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি, আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর চার বছরের বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের অবসান এখনো হয়নি। বরং সাম্প্রতিক সময়ে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
এদিকে, গত কয়েক দিন ধরে রাশিয়ার বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেন। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।
বিশ্লেষকদের মতে, মোদি-পুতিনের বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। দীর্ঘমেয়াদি সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের ওপরই জোর দিচ্ছে নয়াদিল্লি।






