দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সমন্বিত উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কঠোর অবস্থান।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লায়লা নূর তানজু।
সভায় সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, উপজেলার সকল দপ্তরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা সমন্বিতভাবে কঠোরভাবে কাজ করছে।
সভায় আরও বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ ন ম রাকিবুল ইউসুফ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আ কাদীর।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তজা এবং বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ।






