ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ভিন্ন রুপ নতুন হেয়ারকাটে

সাদা পোশাক, নতুন হেয়ারস্টাইল আর চেনা মিষ্টি হাসিতে সামাজিক মাধ্যমে নজর কাড়লেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী
টুইট ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান আবারও নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন। সামাজিক মাধ্যমে সম্প্রতি নিজের নতুন হেয়ারস্টাইলের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি, যা অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশিত ছবিগুলোতে সাদিয়াকে সাদা রঙের অফ-শোল্ডার পোশাকে গ্ল্যামারাস উপস্থিতিতে দেখা যায়। সোনালি রঙের দুল এবং তার স্বাভাবিক মিষ্টি হাসি নতুন এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।
চারটি ছবির একটি কোলাজ শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে।’
নতুন এই রূপে সাদিয়াকে দেখে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যের ঘর। পোস্টটিতে লাইক ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়ছে। অনেকেই তার নতুন হেয়ারকাট এবং ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। একজন ভক্ত মন্তব্য করেন, ‘চমৎকার হেয়ারকাট।’
অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্রেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশন নিয়েও সচেতন এই অভিনেত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তার ব্যতিক্রমধর্মী লুক সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে। নতুন হেয়ারস্টাইলের মাধ্যমে সেই ধারাবাহিকতাই যেন আরও একবার বজায় রাখলেন তিনি।






