ট্রেন ও মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়ের প্রস্তাব

আগামী বাজেটে ২৫ শতাংশ রেয়াত, পাশাপাশি নেওয়া হচ্ছে সমন্বিত পরিবহন অবকাঠামো উন্নয়নের ও মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়ের প্রস্তাব আরও পরিকল্পনা।
টুইট প্রতিবেদক: ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতট্রেন অন্তর্ভুক্তিমূলক করতে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রস্তাব করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।আগামী বাজেটে ২৫ শতাংশ রেয়াত, পাশাপাশি নেওয়া হচ্ছে সমন্বিত পরিবহন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা
বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের যোগাযোগ খাতকে আধুনিক ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে সড়ক নেটওয়ার্ককে আন্তর্জাতিক মহাসড়ক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরকে চার লেনে উন্নীত করা এবং জাতীয় মহাসড়কের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
নগর পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাস রুট রেশনালাইজেশন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম উড়াল এক্সপ্রেসওয়ে
নির্মাণের পরিকল্পনার কথাও বাজেটে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক টোল আদায় ও স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।
রাজধানীতে ছয়টি মেট্রোরেল লাইন সমন্বয়ে একটি শক্তিশালী গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি দক্ষ ও দায়িত্বশীল চালক তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পুরোনো বাস পর্যায়ক্রমে বৈদ্যুতিক বাস দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় তিন হাজার কিলোমিটার জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড নির্মাণ এবং দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নদীনির্ভর শহরগুলোর চারপাশে বৃত্তাকার জলপথ গড়ে তোলা এবং নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি, কন্টেইনার ও কার্গো ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন এবং কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরকে আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ভাড়া ছাড়ের উদ্যোগ সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
একই সঙ্গে সমন্বিত সড়ক, রেল, নৌ ও নগর পরিবহন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হতে পারে।






