মস্কোয় অজ্ঞাত সৈনিকের সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ, ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত
টুইট ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (৮ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে সোমবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মস্কো সফর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






